নারায়ণগড় এলাকায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য - The News Lion

নারায়ণগড় এলাকায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার অন্তর্গত আকন্দা এলাকায় সোমবার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি কে নিয়ে রোড শো করতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এদিন আকন্দা এলাকায় রাস্তার বিভিন্ন জায়গায় দেখা গেল গো ব্যাক পোস্টার এবং  পোস্টারে আরো লেখা ছিল পাল্টিবাজ রমাপ্রসাদ গিরি দূর হাটো, এবং মীরজাফর লেখা ছিল পোষ্টার গুলি তে।


শুভেন্দু অধিকারীর অনুগামী রমা প্রসাদ গিরি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দিয়ে বিজেপি দলের প্রার্থী পদ পেয়েছেন।যা আদি বিজেপি কর্মীরা  মন থেকে মেনে নিতে পারছে না।তাই আদি বিজেপি কর্মীরা নারায়ণগড় বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়ে ছিল।কিন্তু তাদের বিক্ষোভে কান দেয় নি বিজেপির রাজ্য নেতৃত্ব।সোমবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রার্থী রমা প্রসাদ গিরিকে নিয়ে যখন  ওই এলাকায় রোড শো করছেন তখন রাস্তার দু'ধারে রমাপ্রসাদ বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোস্টার দেখা যায়। 


কে বা কারা ওই পোস্টার দিয়েছে তা এখনো জানা যায়নি। তবে ওই পোস্টার কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস ওই পোস্টারগুলি দিয়েছে। তবে  বিজেপির আনা অভিযোগ তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে ।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়  যে এটা বিজেপির আদি ও নব্যর মধ্যে গন্ডগোল ।এর সাথে তৃণমূলের কোন যোগ নেই। রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে ।কারা ঐ পোস্টার দিয়েছ তা বিজেপি নেতাদের ভালো করে খতিয়ে দেখা উচিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.